ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

বিশ্ব পানি দিবস উপলক্ষে জামালপুরে টিআইবির মানববন্ধন

বিশ্ব পানি দিবস উপলক্ষে সনাক-টিআইবির মানববন্ধন। ছবি : টিআইবি

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

‘কাউকে পেছনে রাখা যাবে না, কাউকে পিছিয়ে রেখে উন্নয়ন নয়’- এই লক্ষ্যকে সামনে রেখে সকলের জন্য সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত এবং পানি খাতে সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণের দাবিতে বিশ্ব পানি দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুর সচেতন নাগরিক কমিটি-সনাক ও টিআইবি। ২৪ মার্চ সকালে জামালপুর শহরের বকুলতলা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সনাক সভাপতি অধ্যাপক মীর আনছার আলীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বিশ্ব পানি দিবসের ধারণাপত্র পাঠ করেন ইয়েস গ্রুপের সহ-দলনেতা সাদিকা আফরিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, মনোয়ারা খানম, অজয় পাল, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শফিক জামান সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সাধারণ সম্পাদক সাজ্জাত হুসেন, স্বচ্ছতার জন্য নাগরিক-স্বজন সদস্য মো. রফিকুজ্জামান মল্লিক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পানি সরবরাহ ও জলাধার সংরক্ষণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণের মাধ্যমে সুশাসন নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, জামালপুর নদীবেষ্টিত জেলা হলেও নদীর পানি ব্যবহার ও রক্ষাণাবেক্ষণ নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। এ ছাড়াও পানি নিয়ে সরকার যে আইন প্রণয়ণ করেছে তা বাস্তবায়িত হচ্ছে না। আন্তর্জাতিক নদীগুলোতেও বাংলাদেশের ন্যায্য পানি প্রাপ্তি নিশ্চিতকরণ, নদীর নাব্যতা রোধ ও দূষণ রোধে কার্যক্রম হাতে নেয়া এবং পানির অপচয় রোধের বিষয়েও জোর দেন বক্তারা।

মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষেরা অংশ নেন। তথ্য সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত

বিশ্ব পানি দিবস উপলক্ষে জামালপুরে টিআইবির মানববন্ধন

আপডেট সময় ০৬:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯