ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

মাদারগঞ্জে দুর্ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থী নিহত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাছিম প্রামাণিক (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে। ১৮ মার্চ রাত ১০টার দিকে মাদারগঞ্জ জামালপুর সড়কে জোনাইল নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত নাছিম প্রামাণিক উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারী গ্রামের জবান আলী প্রামাণিকের ছেলে ও ময়মনসিংহ কে বি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আহতরা হলেন একই গ্রামের ফরিদ প্রামাণিকের ছেলে মহিদুল প্রামাণিক (১৬) ও দুদু মিয়ার ছেলে মনজু প্রামাণিক (১৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৮ মার্চ রাতে উপজেলার কুকুরমারী থেকে মিলন বাজারে মোটরসাইকেল যোগে তিনজন যাচ্ছিল। পথে জোনাইল নয়াপাড়া এলাকায় কাঠবুঝাই পাওয়ার টিলারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাছিম প্রামাণিক নিহত হয়। এ সময় মোটরসাইকেলের অপর দুজন আরোহী আহত হয়। আহতদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) দিলিপ চন্দ্র সরকার বাংলারচিঠি ডটকমকে বলেন, পাওয়ার টিলার ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। নিহত নাছিমের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদারগঞ্জে দুর্ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট সময় ০৫:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯