ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

ভুটানকে হারিয়ে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশ

বাংলারচিঠি ডটকম ডেস্ক : ভুটানকে হারিয়ে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। ১৪ মার্চ নেপালের কাঠমান্ডু ভ্যালিতে অনুষ্ঠিত গ্রুপ পর্বে ভুটান নারী দলকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের পক্ষে দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

ম্যাচের ৪৭ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মিলাত জাহান (১-০)। ৮৫ মিনিটে সাবিনা খাতুনের গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় তাদের।

এই জয়ের ফলে তিন দলের গ্রুপে তিন পয়েন্ট লাভ করেছে বাংলাদেশ। এর আগে নেপালের কাছে হারের কারণে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে ভুটান। ফলে এক ম্যাচ বাকী থাকতেই সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এর আগে ১২ মার্চ ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক নেপাল।

ফলে ১৬ মার্চ বাংলাদেশ ও নেপালের মধ্যকার গ্রুপ ম্যাচটি হবে গ্রুপ সেরার লড়াই। সার্কভুক্ত ছয়টি দেশের নারী দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।

এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল ও ভুটান। বি’ গ্রুপে রয়েছে ভারত, শ্রীলংকা ও মালদ্বীপ। ২০ মার্চ দুটি সেমি-ফাইনাল এবং ২২ মার্চ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

ভুটানকে হারিয়ে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশ

আপডেট সময় ০৭:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯