ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

বাংলারচিঠি ডটকম ডেস্ক : রাষ্ট্রপতি আব্দুল হামিদ সুপ্রিম কোর্টে মামলার দ্রুত নিষ্পত্তিতে সন্তোষ প্রকাশ করেছেন। ১১ মার্চ বিকেলে বঙ্গভবনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধি দল সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপতি তাঁর এই সন্তোষের কথা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ দিন থেকে ঝুলে থাকা অনেক মামলার দ্রুত নিষ্পত্তির ফলে ইতোমধ্যে বিচার প্রার্থীদের দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এ প্রক্রিয়া বিচার প্রার্থীদের বিচার পাওয়াকে নিশ্চিত করবে।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন একথা বলেন। খবর বাসসের।

রাষ্ট্র প্রধান আশা প্রকাশ করেন যে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি মানুষের আস্থা যেন অটুট থাকে সে জন্য বিচারপতি ও সংশ্লিষ্ট অন্যেরা সজাগ থাকবেন।

বৈঠকে প্রতিনিধিদল সুপ্রিম কোর্টের কৌশলগত পরিকল্পনা ও হাইকোর্ট ও আপিল বিভাগের মামলা নিষ্পত্তির অগ্রগতিসহ বিচার বিভাগের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট দিবসের প্রকাশনা রাষ্ট্রপতির হাতে তুলে দেন।

প্রতিনিধি দলে ছিলেন বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি শেখ হাসান আরিফ ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন।

রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র :বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আপডেট সময় ১০:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯