ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

ইসলামপুরে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইসলামপুরে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের উৎপাদক দলের সদস্যরা শোভাযাত্রা বের করে। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

‘সবাই মিলে ভাববো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্যের আলোকে ৮ মার্চ ইসলামপুরে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে ইসলামপুর বলিয়াদহ জয়তুননেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযত্রায় নেতৃত্ব দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাবলু মিয়া।

শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের জেন্ডার বিশেষজ্ঞ মনোয়ারা বেগম, ইউপি সদস্য মো. বাবলু মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের জেন্ডার বিশেষজ্ঞ মনোয়ারা বেগম। ছবি : বাংলারচিঠি ডটকম

শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন প্রকল্পের আওতায় গঠিত উৎপাদক দলের নারী পুরুষসহ এলাকার শতাধিক মানুষ। গ্রাম পর্যায়ে এ ধরনের আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এলাকার সুধিমহল।

বক্তারা বলেন, শহর কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান বা দিবস উদযাপন হলেও গ্রামের মানুষ গুরুত্বপূর্ণ দিবসগুলো তাৎপর্য ও গুরুত্ব উপলব্ধি থেকে বঞ্চিত হয়ে আসছে। উন্নয়ন সংঘ মানুষের চেতনায় নাড়া দেওয়া এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দিবসগুলো ধারাবাহিকভাবে পালন করে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ইসলামপুরে উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট সময় ০৮:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০১৯