ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

দেওয়ানগঞ্জের সাবেক মেয়র নুরুন্নবী অপু গ্রেপ্তার

নুরুন্নবী অপু

নুরুন্নবী অপু

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী অপুকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। ৭ মার্চ বিকেলে পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে জানান, আব্দুল খালেক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দুই পক্ষের তীব্র কোন্দলের জের ধরে ২৭ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে এক সহিংসতায় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের ওপর গুলিবর্ষণ ও হামলার ঘটনায় আব্দুল খালেক (৪২) গুলিবিদ্ধ হয়ে নিহত এবং অন্তত ২৭ জন কর্মীসমর্থক আহত হন। উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদে এ হামলার ঘটনাটি ঘটেছিল। ঘটনায় নিহতের ভাতিজা মো. মুসলিম বাদী হয়ে ২৮ ফেব্রুয়ারি দুপুরে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলা চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. সোলায়মান হোসেন, দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী অপু ও বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাকিরুজ্জামান রাখালসহ ৩১ জনকে আসামি করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দেওয়ানগঞ্জের সাবেক মেয়র নুরুন্নবী অপু গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯