ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

৭ মার্চ শপথ নিবেন ঐক্যফ্রন্টের মনসুর-মোকাব্বির

বাংলারচিঠি ডটকম ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মুহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নেবেন ৭ মার্চ বেলা ১১টায় সংসদ ভবনে। ৫ মার্চ এ তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়।

এর আগে ২ মার্চ জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামের বিজয়ী এই দুই সদস্য শপথ নেবেন মর্মে স্পিকারকে চিঠি দেন। এদিনই স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ জানান, গণফোরামের ওই দুজনকে শপথ পড়ানোর জন্য সময় দিয়েছেন স্পিকার।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির নির্বাচনি প্রতীক ধানের শীষ এবং মোকাব্বির খান সিলেট-২ আসনে গণফোরামের প্রতীক উদিয়মান সূর্য নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হন।

নির্বাচনে ঐক্যফ্রন্টের ভরাডুবি হলেও বিএনপিসহ তাদের জোট থেকে মোট ৮ জন নির্বাচিত হন। তাদের মধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান জললাভ করেন।এর পর গত ৩ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট শপথ না নেয়ার সিদ্ধান্ত নেয়ায় তারা ওই সময় শপথ নেননি।

তবে সম্প্রতি ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বাধীনতার মাস মার্চে সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেয়ার ঘোষণা দেন।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

৭ মার্চ শপথ নিবেন ঐক্যফ্রন্টের মনসুর-মোকাব্বির

আপডেট সময় ০৫:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯