ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

সরিষাবাড়ীতে জাতীয় ভোটার দিবস উদযাপিত

উপজেলা চত্বরে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভা। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

‘ভোটার হব ভোট দেব’ এই স্লোগানে সারা বাংলাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১ মার্চ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরসভার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাকসুদ আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, সরকারি বালিকা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক রশনি আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রহুল আমিন বেগ, আদ্রা মাদরাসার প্রভাষক আব্দুল জলিল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের নাগরিক যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তারাই ভোটার হওয়ার যোগ্য। এখানে নাগরিক অধিকার, জাতীয় পরিচয়পত্র, প্রতিনিধি নির্বাচন, নাগরিক সুযোগ-সুবিধা প্রদান করা হয় নির্বাচন কমিশন থেকে।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে জাতীয় ভোটার দিবস উদযাপিত

আপডেট সময় ০৫:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯