ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

শাহজালালে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটের জরুরি অবতরণ

বাংলারচিঠি ডটকম ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজের পেছনের চাকা ফেটে যাওয়ায় ১ মার্চ বিকেল ৪টায় বিমানের ঢাকা-সিলেট রুটের ওই ফ্লাইটটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক নূরে আলম সিদ্দিকী বলেন, কারিগরি সমস্যা থাকায় বিমানটি জরুরি অবতরণ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীসহ সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

নূরে আলম আরও বলেন, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী আকস্মিক পরিদর্শনে এসেছিলেন। সেই সময়ই এ ঘটনা ঘটে। তিনি ঘটনাস্থলেই আছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি৪০২ নম্বর ফ্লাইটটি সিলেট থেকে ঢাকা আসছিল। উড়োজাহাজটি প্রথমবার অবতরণ করতে গেলে চাকা না খোলায় রানওয়ের ওপর দিয়ে চলে যায়। জানা যায়, উড়োজাহাজটির পেছনের চাকা ফেটে গেছে। পরে দ্বিতীয়বার ঝুঁকি নিয়ে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফ্লাইটের ৬১ যাত্রীর সবাই নিরাপদে রয়েছেন।
সূত্র : এবিনিউজ২৪ ডটকম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

শাহজালালে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটের জরুরি অবতরণ

আপডেট সময় ০৭:১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯