ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সরিষাবাড়ীতে দোয়া মাহফিল ওলামাদলের বিভাগীয় সাংগঠনিক টিমের আহ্বায়ক হলেন কাজী মসিউর জামালপুর- ৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন সিপিবির জুয়েল একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

জামালপুরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : আলী আকবর

আলী আকবর, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগ ২৬ ফেব্রুয়ারি বিকেলে শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক রাশিদা ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে আন্তরিক হয়ে কাজ করে যাচ্ছেন। মহিলা আওয়ামী লীগের দলের জন্য অনেক ত্যাগ রয়েছে। ২১ আগস্টের গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভী রহমান শহীদ হয়েছেন। আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তিনি নারীদের শিক্ষার প্রতি বেশি জোর দিয়েছেন। কারণ তিনি জানেন নারীরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সহসভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু ও মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, জেলা শ্রমিকলীগের সভাপতি মশিউর রহমান বাবু প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক হাসিনা বেগম।

আলোচনা সভার পর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর ৫০ পাউন্ডের কেক কাটেন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা

জামালপুরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৮:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯