ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাজিলের সেরা ফুটবলারদের তালিকায় ১১তম নেইমার

বাংলারচিঠি ডটকম ডেস্ক : নেইমার দ্য সিলভা জুনিয়র বর্তমানে অন্যতম জনপ্রিয় ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে। কিন্তু ব্রাজিলের সেরা ফুটবলারদের তালিকায় সেরা দশেও স্থান পাননি এই ব্রাজিলিয়ান তারকা।

নেইমারের ফুটবল ক্যারিয়ারের ১০ বছর পূর্তি উপলক্ষে ম্যাগাজিন ‘প্লাকার’ একটি ভোটের আয়োজন করে। তারা সেখানে ব্রাজিলের সেরা ১০ ফুটবলার নির্বাচন করতে বলে। এই আয়োজনে ভোট দেন ব্রাজিলের ১ লাখ ৬০ হাজার ফুটবল ভক্ত। কিন্তু ব্রাজিলের ফুটবল ভক্তদের ভোটে সেরা দশেও জায়গা পাননি নেইমার। ব্রাজিলের সেরা ফুটবলারদের তালিকায় তিনি ১১তম অবস্থানে রয়েছেন। অবশ্য প্যারিস সেইন্ট জামেইর এই ফরোয়ার্ড ইতিবাচক ভোটের চেয়ে বেশি পেয়েছেন নেতিবাচক ভোট। সে কারণেই সেরা দশে আসতে পারেননি তিনি।

রোনাল্ডো, রোনালদিনহো ও রোমারিও যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। জিকো, রিভালদো ও কাকা হয়েছেন চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ।

নেইমার ব্রাজিলের সেরা ফুটবলারদের তালিকায় সেরা দশে জায়গা না পেলেও ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন তিনি। তার সেরে ওঠার প্রক্রিয়াটা এভাবে চলতে থাকলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তিনি পিএসজির হয়ে খেলতে পারবেন।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ব্রাজিলের সেরা ফুটবলারদের তালিকায় ১১তম নেইমার

আপডেট সময় ০৪:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯