ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লীর জুম্মার নামাজ আদায়

বাংলারচিঠি ডটকম ডেস্ক : বিশ্ব ইজতেমার ৫৪তম আসরের প্রথম দিবসে লাখো মুসল্লী জুম্মার নামাজ আদায় করেছে। ১৫ ফেব্রুয়ারি ফজরের নামাজের পর আ’মবয়ানের মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ শুরু হয়। খবর বাসসের।

ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মো. মাহফুজুর রহমান জানান, পাকিস্তানের মাওলানা জিয়াউল হক উর্দু ভাষায় মূল বয়ান শুরু করেন। বাংলাদেশের মাওলানা নূরুর রহমান এ বয়ান বাংলায় তরজমা করে শোনান। ইজতেমার মঞ্চ থেকে মূল বয়ান উর্দুতে হলেও তাৎক্ষণিকভাবে ২৪টি ভাষায় তা তরজমা করে শোনানো হচ্ছে। জুম্মার নামাজের ইমামতি করেন বাংলাদেশের শীর্ষ মুরুব্বী ও কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. জোবায়ের।

ছুটির দিনেও গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লী ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করার জন্য ভোর থেকেই পায়ে হেঁটে ময়দানের দিকে আসতে থাকে।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যা ব, আনসার সদস্যরা কয়েকটি স্তরে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান, ইজতেমার ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। অনেক মুসল্লী বাটা রোডসহ অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান নিয়েছেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লীর জুম্মার নামাজ আদায়

আপডেট সময় ০৬:১৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯