ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ধানুয়া কামালপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৭ জুয়াড়ি আটক

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এম কামরুজ্জামান ওরফে ফারুকসহ সাতজনকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ১৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে উপজেলার কামালপুর বাজারে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ধানুয়া কামালপুর বাজারের পাশে অন্তর ডেকোরেটরের ভেতরে জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এম কামরুজ্জামান ফারুকসহ সাতজন জুয়াড়িকে আটক করা হয়। ওই আসর থেকে জুয়া খেলার বেশকিছু সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

আটক বাকি ছয়জন জুয়াড়ি হলেন- উত্তর কামালপুর গ্রামের আবু সাঈদের ছেলে আনোয়ার হোসেন আনু, গোলাম ফারুকের ছেলে খাইরুল ইসলাম ও লাল মিয়ার ছেলে মোশারফ হোসেন, কামালপুর বাজার এলাকার ওমিজলের ছেলে শুক্কুর আলী, মাঝগেদরা গ্রামের ইয়ানুস আলীর ছেলে সবুজ মিয়া ও বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর গ্রামের মৃত জগমহোনের ছেলে মানিক।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুবুল আলম এ প্রসঙ্গে বাংলারচিঠি ডটকম বলেন, আটক সাতজন জুয়াড়িকে আসামি করে থানায় মামলা দায়ের করে ১৫ ফেব্রুয়ারি সকালে জামালপুর আদালতে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

ধানুয়া কামালপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৭ জুয়াড়ি আটক

আপডেট সময় ১১:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯