ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

জামালপুরে মার্শাল আর্ট ফাউন্ডেশন ও পবা’র পরিচ্ছন্নতা অভিযান

জামালপুরে মার্শাল আর্ট ফান্ডেশন ও পবা’র উদ্যোগে রাস্তার ময়লা পরিষ্কার করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

জামালপুরে মার্শাল আর্ট ফাউন্ডেশন ও পবা’র উদ্যোগে রাস্তার ময়লা পরিষ্কার করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি-পরিচ্ছন্ন শহর গড়ি’- এই লক্ষ্যকে সামনে রেখে জামালপুরে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে জামালপুর মার্শাল আর্ট ফাউন্ডেশন ও পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা জামালপুর জেলা শাখা। ১২ ফেব্রুয়ারি বিকেলে শহরের প্রধান সড়কের দয়াময়ী মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠন দুটির উদ্যোগে ১২ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে জামালপুর শহরের প্রধান সড়কের দয়াময়ী মোড়ে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। পরিবেশ বাঁচাও আন্দোলনের জামালপুর শাখার সভাপতি এনটিভি ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শফিক জামানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার প্যানেল মেয়র রাজীব সিংহ সাহা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিবেশ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আতিক মোরশেদ, পরিবেশ বাঁচাও আন্দোলন জামালপুর শাখার সাধারণ সম্পাদক আইনজীবী মো. ইউসুফ আলী, যমুনা টিভির সাংবাদিক শোয়েব হোসেন প্রমুখ।

জামালপুরে মার্শাল আর্ট ফান্ডেশন ও পবা’র উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

বক্তারা জামালপুর শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌর কর্তৃপক্ষের তৎপরতা বাড়ানোর পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়ার আহবান জানান। পরে প্রধান সড়কের দয়াময়ী মোড় থেকে বকুলতলা মোড় পর্যন্ত রাস্তার দুই পাশের আবর্জনা পরিষ্কারের পাশাপাশি সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। এ কর্মসূচিতে মার্শাল আর্ট ফাউন্ডেশনের শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

জামালপুরে মার্শাল আর্ট ফাউন্ডেশন ও পবা’র পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০৮:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯