ঢাকা ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় স্কুল ক্রিকেটে সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহমেদ স্কুল চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ। ছবি : বাংলারচিঠি ডটকম

ক্রীড়া প্রতিদেক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনূর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় দল। ১০ ফেব্রুয়ারি জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ খেলায় তারা জামালপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে।

বৃষ্টির কারণে মাঠ অনুপোযোগী থাকায় প্রতিযোগিতার ফাইনাল খেলাটি মধ্যাহ্ন সময় বেলা ১২টায় ২৫ ওভারে নির্ধারণ করেন আম্পায়ার রিয়াদ মির ও আব্দুল মমিন। টসে জিতে সরিষাবাড়ীর অধিনায়ক শাহেদ আলী ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২৫ ওভারে তার দল ১৪৭ রান সংগ্রহ করে। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে জামালপুর উচ্চ বিদ্যালয় ২১ ওভার ৫ বলে মাত্র ৮০ রানে গুটিয়ে যায়। ফলে সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় ৬৭ রানের বিশাল জয় লাভ করে। বিজয়ী দলের অধিনায়ক শাহেদ আলী সর্বোচ্চ ৩৫ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মির্জা জিল্লুর রহমান শিপন। ছবি: বাংলারচিঠি ডটকম

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের হস্তক্ষেপে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রাইম ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপক আশরাফুস সালেহীন আরজু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক জামালপুর শাখার রিলেশনশিপ ব্যবস্থাপক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মির্জা জিল্লুর রহমান শিপন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আরিফুল হক সোহাগ পাপ্পু প্রমুখ। ১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে সমাপনী দিন পর্যন্ত এ প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনা করেন বিসিবির জামালপুর জেলা ক্রিকেট ডেভেলপমেন্ট প্রশিক্ষক মো. মিজানুর রহমান মিজু।

রানারআপ ট্রফি বিতরণ। ছবি : বাংলারচিঠি ডটকম
ম্যাচ সেরা পুরস্কার বিতরণ। ছবি : বাংলারচিঠি ডটকম
আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

জাতীয় স্কুল ক্রিকেটে সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহমেদ স্কুল চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৯:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯