ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে আবারো প্রার্থী হচ্ছেন আবুল কালাম আজাদ

আবুল কালাম আজাদ

আবুল কালাম আজাদ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

জানা গেছে, ৯ ফেব্রুয়ারি সকালে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়। এরআগে তিনি ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। তাদের মধ্যে দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে আবুল কালাম আজাদকে প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনয়ন দেন।

তার নাম ঘোষণা হওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। এ সময় দলীয় নেতাকর্মীরা নিজেদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে আবারো প্রার্থী হচ্ছেন আবুল কালাম আজাদ

আপডেট সময় ০৬:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯