ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন হুসেইন মুহম্মদ এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ। -সংরক্ষিত ছবি

বাংলারচিঠি ডটকম ডেস্ক : মেডিকেল চেকআপ ও উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

এরশাদের সঙ্গে ফিরেছেন ছোটভাই হুসেইন মোর্শেদ, তার স্ত্রী রুমানা মোর্শেদ ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অবসরপ্রাপ্ত খালেদ আখতার।

সাবেক রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের, এরশাদপুত্র শাদ ও এরিখ।

এ সময় পার্টির ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, সাবেক মহাসচিব ও এরশাদের বিশেষ সহকারী এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নু, গোলাম কিবরিয়া টিপু, সুনীল শুভরায়, এসএম ফয়সাল চিশতী, আজম খান, অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী, অ্যাডভোকেট সালমা ইসলাম, এটিইউ তাজ রহমান, ব্যারিষ্টার দিলারা খন্দকার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ও ফখরুজ্জামান জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। এ ছাড়াও পার্টির এমপি, জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

গত ২০ জানুয়ারি সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ। তখন জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছিল, রক্তে হিমোগ্লোবিন ও লিভারের সমস্যায় ভুগছেন তিনি। একাদশ সংসদ নির্বাচনের আগেও সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন এরশাদ। ভোটের আগে ফিরলেও বাড়ি থেকে খুব একটা বের হননি তিনি। গত ৬ জানুয়ারি আইনপ্রণেতা হিসেবে শপথ নেন এরশাদ, তবে তিনি সংসদে গিয়েছিলেন হুইল চেয়ারে চড়ে। অসুস্থতার কারণে এরশাদ একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এখনো যোগ দিতে পারেননি।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন হুসেইন মুহম্মদ এরশাদ

আপডেট সময় ০২:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯