ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

জামালপুরে এসএসসির ভূয়া প্রশ্ন ফাঁস, এক যুবক আটক

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ভূয়া প্রশ্নপত্র ফাঁসের প্রতারকচক্রের সদস্য। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসির ভুয়া প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে মো. ওয়াজ কুরুনী প্রান্ত (১৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। ৩১ জানুয়ারি দিবাগত গভীর রাতে উপজেলার রেখিরপাড়া থেকে তাকে আটক করা হয়। ওই যুবক রেখিরপাড়া গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে নজরদারি করছে র‌্যাব। এরই অংশ হিসেবে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল সামাজিক যোগাযোগ মাধ্যম তদারকি করে ভূয়া প্রশ্নপত্র আদান-প্রদান চক্রের এক সদস্যকে শনাক্ত করতে সক্ষম হয়। এর সূত্রে ধরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাবের আভিযানিক দলটি ৩১ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে জেলার মেলান্দহ উপজেলার রেখিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ভূয়া প্রশ্নপত্র ফাঁসের প্রতারকচক্রের সদস্য মো. ওয়াজ কুরুনী প্রান্তকে আটক করা হয়।

র‌্যাব সূত্র আরও জানায়, গ্রেপ্তার ওই যুবকের বিরুদ্ধে মেলান্দহ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলারচিঠি ডটকমের ফেসবুক পাতা লাইক করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

জামালপুরে এসএসসির ভূয়া প্রশ্ন ফাঁস, এক যুবক আটক

আপডেট সময় ১১:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯