ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন। তিনি ৩১ জানুয়ারি রাজধানীর আজিমপুরে অগ্রণী স্কুল ও কলেজে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করতে হবে। এজন্য পরিস্কার-পরিচ্ছন্নতা অন্যতম। প্রত্যেক সপ্তাহে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ হবে।

তিনি বলেন, এই ভাল চর্চাটা আমাদের জীবনের অংশ হয়ে যাবে। প্রতি বৃহস্পতিবারে শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীরা নিজেদের প্রতিষ্ঠানকে পরিস্কার করার কাজে অংশ নিবেন।

পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন থাকলে মনও ভাল থাকে। ভাল কাজ করার উৎসাহ তৈরি হয় বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সকল ভাল উদ্যোগের সাথে এ উদ্যোগটিও এগিয়ে যাবে এবং সফলতা লাভ করবে। মাননীয় প্রধানমন্ত্রী চান, সবাই যেন সমান সুযোগ পায়, সবাইকে নিয়ে দেশ এগিয়ে যাবে।

ডা. দীপু মনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীরা দূরে থাকবে। বাল্যবিবাহও আমরা চাই না।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন এবং অগ্রনী স্কুল ও কলেজের প্রধান শিক্ষক রেজাউজ্জামান ভূইয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিম উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৯:১৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯