ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দিব : ড. সামিউল হক ফারুকী

বকশীগঞ্জে বিনামূল্যে দাঁতের চিকিৎসাসেবা

নীলাক্ষিয়ায় বিনামূল্যে দাঁতের চিকিৎসাসেবা দেন চিকিৎসকবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে দাঁতের চিকিৎসাসেবা দিয়েছে নীলাক্ষিয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। ২৭ জানুয়ারি স্থানীয় নীলাক্ষিয়া বাজার সংলগ্ন অ্যাডভান্সড টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ সেবা দেওয়া হয়।

মেডিপ্লাস টুথপেস্ট, টুথব্রাশ অ্যান্ড ডেন্টাল ফ্লস এর সৌজন্যে অনুষ্ঠিত বিনামূল্যে দাঁতের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলাক্ষিয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক হোসনে আরা বেগম।

রাজধানীর মগবাজারের ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে বিভিন্ন এলাকা থেকে অন্তত দুই শতাধিক নারী-পুরুষ দাঁতের অসুখের চিকিৎসা সেবা নেন। এতে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত ছিল অ্যাডভান্সড টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থীরা।

নীলাক্ষিয়ায় বিনামূল্যে দাঁতের চিকিৎসাসেবার আয়োজক ও চিকিৎসকবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অ্যাডভান্সড টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. রাকিউল করিম, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফি উদ্দিন আনসারী, নীলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজ্জাদ আল রানা, শিক্ষক ছামিদুল হক, আব্দুল জব্বার সোহেল, আবুল হাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে বিনামূল্যে দাঁতের চিকিৎসাসেবা

আপডেট সময় ০৭:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯