ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

দেওয়ানগঞ্জে ৫ কেজি গাঁজাসহ রৌমারীর এক মাদক কারবারি আটক

দেওয়ানগঞ্জে গাঁজাসহ আটক মাদক কারবারি আলী হোসেন। ছবি : বাংলারচিঠি ডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ আলী হোসেন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ২২ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার দক্ষিণ রহিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আলগারচর গ্রামের মনির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দেওয়ানগঞ্জের তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ২২ জানুয়ারি রাতে রৌমারী-বকশীগঞ্জ সড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। রাত ৯টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ রহিমপুর এলাকায় কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা লিজা পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসে তল্লাশির সময় পাঁচ কেজি গাঁজাসহ আলী হোসেনকে আটক করা হয়। গাঁজাগুলো বিশেষ কায়দায় পলিথিনে পেচিয়ে ব্যাগে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তিনি।

২৩ জানুয়ারি সকালে জব্দ করা গাঁজাসহ তাকে দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক এ প্রসঙ্গে বাংলারচিঠি ডটকমকে বলেন, আটক মাদক কারবারি আলী হোসেনকে আদালতের নির্দেশে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকনির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন

দেওয়ানগঞ্জে ৫ কেজি গাঁজাসহ রৌমারীর এক মাদক কারবারি আটক

আপডেট সময় ০৬:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯