ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

জাতীয় স্কুল ক্রিকেটে বয়ড়া ইসরাইল স্কুলের বিজয় ৯ উইকেটে

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুরে চলছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনূর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

জামালপুর জিলা স্কুল মাঠে প্রতিযোগিতার ২০ জানুয়ারির খেলায় অংশ নেয় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় দল। খেলায় বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় ৯ উইকেটে জয়ী হয়েছে।

টসে জিতে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাটিংয়ে নামে। তারা ৩০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭৩ রান।

৭৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়। তারা ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় ৯ উইকেটে জয় লাভ করে।

ম্যান অব দা ম্যাচ হয়েছে বিজয়ী দলের শাহেদ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন রাজীব চক্রবর্তী ও মীর রিয়াদ।

দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় দল। ছবি : বাংলারচিঠি ডটকম

সংক্ষিপ্ত স্কোর :
দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় : ৩০ ওভারে ৭৩/১০ (মেরাজুল ২৮, মুস্তাফিজুর ২৩, শাহেদ ০৮-২০-১৭-০৩, সিফাত ২.৪-০০-১২-০৩)
বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় : ১০ ওভারে ৭৬/১ ( শাহেদ ৩৬, শুভ ১৩, কাজল ০২-০০-১৩-০১)
ফলাফল : বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ : বিজয়ী দলের শাহেদ।

পক্ষকালব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দুটি গ্রুপে জেলার আটটি স্কুল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে জামালপুর জিলা স্কুল, মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে জামালপুর উচ্চ বিদ্যালয়, সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়, শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ও রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়। গ্রুপ পর্বের খেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

২১ জানুয়ারির খেলা রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয় বনাম সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

জাতীয় স্কুল ক্রিকেটে বয়ড়া ইসরাইল স্কুলের বিজয় ৯ উইকেটে

আপডেট সময় ০৮:২৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯