ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

শেরপুরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভাতিজিকে (আপন জেঠাতো ভাইয়ের মেয়ে) ধর্ষণের অভিযোগে চাচা জিয়ারুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ জানুয়ারি বিকেলে ওই ধর্ষককে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ৪ জানুয়ারি সন্ধ্যায় মেয়েটির আপন চাচা সামিউল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর ওইদিন রাতেই গ্রেপ্তার হয় ধর্ষক। জিয়ারুল উপজেলার ঘাগড়া কামারপাড়া গ্রামের আব্দুল মুন্নাফের ছেলে।

থানা পুলিশ ও বাদী সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সকালে মেয়েটি তার জেঠি আসিয়া খাতুনকে নাস্তা খাওয়ার জন্যে ডাকতে তার ঘরে যায়। পরে জেঠিকে ঘরে না পেয়ে ফিরে আসার সময় জিয়ারুল মেয়েটির মুখ চেপে ধরে জোর করে ওই ঘরেই ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে আপোষ-মিমাংসার চেষ্টা চলে। কিন্তু অপোষ-মিমাংসা না হওয়ায় এ ঘটনায় মেয়েটির চাচা পোশাক শ্রমিক সামিউল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এটি একটি ন্যাক্কারজনক ঘটনা এমনটা উল্লেখ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে জিয়ারুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ধর্ষণের স্বীকার মেয়েটির ফরেনসিক পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ধর্ষণের স্বীকার মেয়েটি স্থানীয় ঘাঘড়া কামারপাড়া মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মারা যায় ১০ বছর আগে। এর ঠিক এক বছর পরই তার মায়ের বিয়ে হয় অন্যত্র। চাচা সামিউল ইসলামের বাড়িতে থেকেই সে পড়াশোনা করছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

শেরপুরে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯