ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ১১ দলের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার

৫ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএল

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আগামী ৩০ মে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। বিশ্বকাপকে প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে আসন্ন আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টকে। সেই লক্ষ্য নিয়ে ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। প্রথম দিনই মাঠে নামছে চারটি দল। রয়েছে দু’টি খেলা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় দিনের প্রথম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। দিনের দ্বিতীয় খেলায় বিকেল পাঁচটা ২০ মিনিটে লড়বে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।

সদ্যই জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে বিপুল ভোটে জয়ী হন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বড় বিজয় নিয়ে এবার ক্রিকেট মাঠে নামতে যাচ্ছেন ম্যাশ। তার নেতৃত্বেই গেলবার বিপিএলের শিরোপা জয় করে রংপুর।

ষষ্ঠ আসরের জন্য আরও শক্তিশালী দল গড়েছে রংপুর। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও খেলোয়াড়কে এবি ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে দলে ভেড়ায় তারা। এছাড়া স্থানীয়দের মধ্যে ব্যাটিং বিভাগে রয়েছেন, মোহাম্মদ মিথুন- নাদিফ চৌধুরি।

বোলিং ডির্পাটমেন্টে আছেন, মাশরাফি-ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেল, আবুল হাসান ও শফিউল ইসলাম। স্পিনার হিসেবে নাজমুল ইসলাম-সোহাগ গাজী আছেন দলে। গেলবছর রংপুরের শিরোপা জয়ে এই দুই স্পিনারের অবদান ছিলো চোখে পড়ার মত।

প্রথম ম্যাচের আগে মাশরাফি বলেন, সংসদ সদস্য হিসেবে নয়, আমি মাঠের মানুষ, একজন ক্রিকেটার। নিজেকে ক্রিকেটার হিসেবেই ভাবতে চাই। ক্রিকেট খেলেই আমি এতদূর এসেছি। তাই ক্রিকেট মাঠে নিজেকে ক্রিকেটার ব্যতীত অন্য কিছু ভাবতে চাই না। আমি যে সংসদ সদস্য হয়েছি, নির্বাচন জিতেছি এর সাথে তো ক্রিকেট মাঠের কোনো সম্পর্ক নেই। এখানে আমি ক্রিকেটার, আপনারাও সেভাবেই দেখবেন আশা করি।

শিরোপা ধরে রাখার ব্যাপারে মাশরাফি বলেন, এমন না যে, চ্যাম্পিয়ন হতেই হবে। তবে মনের মধ্যে সবসময় এটা কাজ করেই, যে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবারও তা আছে। তবে এবারের লক্ষ্য থাকবে শুরু থেকেই ভালো করার। গতবার আমাদের শুরুটা ভালো হয়নি। তাই এবার চাই শুরু থেকেই যেন জয়ের পথে থাকতে পারি।

রংপুরের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। এবার দলের নেতৃত্ব দিবেন মুশফিকুর রহিম। তার নেতৃত্বে এবার ভালো করার ব্যাপারে আশাবাদি মুশফিক, আমি যতবারই বিপিএল খেলেছি, চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেয়ার। অনেক সময় হয়, অনেক সময় হয় না। সত্য কথা হলো, অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিলে দলের জন্য কাজ সহজ হয়ে যায়। এবারও তাই চেষ্টা থাকবে।

দিনের আরেক ম্যাচে লড়বে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। প্রতিবারই শক্তিশালী দল গঠন করে ঢাকা। টি-২০ ক্রিকেটের সেরা চার অলরাউন্ডার এবার তাদের দলে আছে। এরা হলেন- সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড ও সুনীল নারাইন।

এ ছাড়া দেশীদের মধ্যে আছেন- রনি তালুকদার, নুরুল হাসান, রুবেল হোসেনের মত তারকারা। গেল বছর দাপটের সাথে ফাইনালে উঠে ঢাকা। কিন্তু রংপুরের কাছে হার মানতে হয় তাদের। এবার শিরোপা বন্ধ্যাত্ব ঘোচানোই প্রধান লক্ষ্য ঢাকার।

চতুর্থ মৌসুমে ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হয় রাজশাহীর। এবার রাজশাহী পাচ্ছে নতুন অধিনায়ক। অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ দলকে নেতৃত্ব দিবেন। সহ-অধিনায়কের দায়িত্ব পান সৌম্য সরকার।

বিদেশীদের মধ্যে দলে আছেন, পাকিস্তনের মোহাম্মদ হাফিজ-নেদারল্যান্ডসের রায়ান টেন ডসেট-সেক্কুজে প্রসন্নের মত খেলোয়াড় আছেন দলে।

রাজশাহীর দলের আছেন গেল বছর ওয়ানডে ও টি-২০তে সর্বোচ্চ উইকেট শিকারী কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার সাথে বোলিং-এ থাকছেন আরাফাত সানি, শ্রীলংকার ইসুরু উদানা।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

৫ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএল

আপডেট সময় ০৯:৩৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯