ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

গৃহবধূ খুন, স্বামী পলাতক

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
রাজধানী ঢাকার মতিঝিলের আরামবাগে পারিবারিক কলহের জেরে রিকশাচালক স্বামীর হাতে এক গৃহবধূ খুন হয়েছেন। ৪ জানুয়ারি দুপুরে শরিফা বেগম (২৫) নামে ওই গৃহবধূকে খুন করা হয়। ঘটনার পর থেকে তার স্বামী নয়ন পলাতক রয়েছেন।

মতিঝিল থানা-পুলিশ খবর পেয়ে বিকেলে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

জানা গেছে, ময়মনসিংহের সদর থানার বাউনিয়া গ্রামের জুলহাসের মেয়ে শরিফা। তারা স্বামী-স্ত্রী আরামবাগের একটি বাসায় ভাড়া থাকত। অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করত শরিফা।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, বিকেলে প্রতিবেশীদের কাছে খবর পেয়ে রুমের ভেতর খাটের উপর শোয়া অবস্থায় শরিফার মরদেহ পাওয়া যায়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

গৃহবধূ খুন, স্বামী পলাতক

আপডেট সময় ০৯:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯