ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

১০ জানুয়ারির মধ্যে জানা যাবে সরকার কেমন হবে : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নবগঠিত সরকার ঐকমত্যের ভিত্তিতে হবে কি না, সে বিষয়টি আগামী ১০ জানুয়ারির মধ্যে জানা যাবে।

তিনি বলেন, ‘সংসদের বিরোধী দলে গতবার যারা ছিল তারা তো আছেই। এ ছাড়া বিএনপি-ঐক্যফ্রন্ট থেকে আরও সাতজন আছেন। তাদের ভিন্ন কোনো সিদ্ধান্ত আছে কি না, তাতো আমাদের জানা নেই। যা হবে ১০ জানুয়ারির মধ্যেই জানা যাবে।’

ওবায়দুল কাদেরের সাথে ২ জানুয়ারি সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

নির্বাচনে বিএনপির ভরাডুবির কারণ জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতি হলো জোয়ার-ভাটার মতো। জোয়ার সবসময় থাকে না। আওয়ামী লীগের জোয়ার যে সবসময় থাকবে এমনটি ভাবার কারণ নেই। তবে আওয়ামী লীগে জোয়ার থাকবে, না ভাটা থাকবে তা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ডের ওপর।

নতুন করে নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের চ্যালেঞ্জ হলো ইশতেহারের ওয়াদা পূরণ, প্রতিশ্রুতির বাস্তবায়ন করা। আমাদের বিশাল জয় হয়েছে, বিশাল দায়িত্ব, বিশাল প্রত্যাশা রয়েছে জনগণের।

বিএনপির আন্দোলনের হুমকির জবাবে ওবায়দুল কাদের বলেন, গত ১০ বছর ধরে তো আন্দোলনের কথা শুনে আসছি। তারা যদি আন্দোলন করতে চায় তাহলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আন্দোলনের নামে কোনো প্রকার সহিংসতা করলে আইন-শৃঙ্খলা বাহিনী তা নিয়ন্ত্রণ করবে।

নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে নির্যাতন ও ধর্ষণের ঘটনা প্রসঙ্গে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। দোষীরা কেউ পার পাবে না। পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেশ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। অপরাধী যেই হোক তার শাস্তি পেতেই হবে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

১০ জানুয়ারির মধ্যে জানা যাবে সরকার কেমন হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:৪৯:২২ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯