ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত যুবক ইউসুফ আকন্দ (৩২) ঘটনার তিনদিন পর মারা গেছেন। রাজধানী ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর রাত আড়াইটায় তার মুত্যু হয়।

জানা গেছে, ২০১৮ সালের ৩১ মে পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামে বালু ব্যবসার আধিপত্য নিয়ে এক সংঘর্ষে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান নিহত হন। এ ঘটনার জের ধরে গত ২৮ ডিসেম্বর সকালে নিহত জাহিদের চাচাতো ভাই ইউসুফ আকন্দ ও আসামি পক্ষের তোফাজ্জল হোসেন মিলিটারির মধ্যে নতুন করে সংঘর্ষ বাধে। এ সময় অন্তত ৩০টি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড গুলিবর্ষণ করে। সংঘর্ষে উভয়পক্ষে আহত হয় প্রায় অর্ধশত। গুরুতর আহত অবস্থায় ইউসুফ আকন্দকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাজধানীতে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল।

তার ছোট ভাই ইব্রাহিম হোসেন জানান, ইউসুফ আকন্দ চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর রাত আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন। তিনি নরপাড়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। গর্ভবতী স্ত্রী রেখে মৃত্যু হওয়ায় ইউসুফের পরিবারে চরম হতাশা বিরাজ করছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশের পরিদর্শক মোহব্বত কবীর বাংলারচিঠি ডটকমকে বলেন, মৃত্যুর বিষয়টি মৌখিকভাবে শুনেছি। নিয়মানুযায়ী ঢাকাতেই নিহতের লাশের ময়নাতদন্ত হবে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

আপডেট সময় ০৯:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮