ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানালেন মামুন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জামালপুর-৫ (সদর) আসনের ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

৩১ ডিসেম্বর দুপুরে জামালপুর শহরের সরদারপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন অভিযোগ করেন, ভোটের আগের রাতে অন্তত: ৩০টি কেন্দ্রে এবং ভোটের দিন শতাধিক কেন্দ্রে জোর করে সিল মেরে ভোট নিয়ে নিছে এ আসনের নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থক আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোটের আগের দিন এবং ভোটের রাতে তারা এ আসনের বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও নির্যাতন করেছে। এতে অন্তত: ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনীর কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এ আসনের পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে তারা। এ অবস্থায় প্রহসনের এ নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করে এ আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানালেন মামুন

আপডেট সময় ০৯:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮