ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

একাদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে শতকরা ৮০ ভাগ: প্রধান নির্বাচন কমিশনার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা। ছবি : সংরক্ষিত

প্রধান নির্বাচন কমিশনার খান মো. নুরুল হুদা (সংরক্ষিত ছবি)

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ সংসদ নির্বাচনে ৮০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ৩১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট উৎসবে প্রায় ১০ কোটি ৪১ লাখ ভোটার ভোট প্রদানের সুযোগ গ্রহণ করেছিল। তার মধ্যে শতকরা ৮০ ভাগের মতো ভোটার ভোট প্রদান করেছে। নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণবাড়ীয়া-২ আসনে তিনটি কেন্দ্র বন্ধ হওয়ায় ফল চূড়ান্ত করা যায়নি।

ব্রিফিংয়ে ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন কে এম নুরুল হুদা। তিনি বলেন, ২৯৮টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২৫৯টি, জাতীয় পার্টি ২০টি, বিএনপি ৫টি, গণফোরাম ২টি, বিকল্প ধারা বাংলাদেশ ২টি, জাসদ ২টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩টি, তরিকত ফেডারেশ ১টি, জাতীয় পার্টি (জেপি) ১টি এবং স্বতন্ত্র ৩টি।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

একাদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে শতকরা ৮০ ভাগ: প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় ০৫:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮