ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

বিপুল ভোটে বিজয়ী হলেন মুরাদ হাসান

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান

চিকিৎসক মুরাদ হাসান

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চিকিৎসক মুরাদ হাসান বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৩০ ডিসেম্বর রাত সোয়া আটটায় বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

চিকিৎক মুরাদ হাসানের প্রাপ্ত ভোট হলো ২ লাখ ১৭ হাজার ১৯৮। ১ হাজার ৫৯৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোখলেছুর রহমান বস্তু।

ইউএনও কার্যালয় সূত্র জানায়, পৌরসভাসহ আটটি ইউনিয়নের ৮৪টি ভোটকেন্দ্রে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৪৫টি। প্রাপ্ত ভোটের শতকরা হার ৮৮ ভাগ। এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চিকিৎসক মুরাদ হাসান, জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোখলেছুর রহমান বস্তু, ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আলী আকবর ও বিএনএফ এর টেলিভিশন প্রতীকের প্রার্থী মোস্তফা বাবুল।

নির্বাচিত চিকিৎসক মুরাদ হাসান নবম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা। তার বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর প্রয়াত আইনজীবী মতিয়র রহমান তালুকদার ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিবনগর সরকারের অস্থায়ী বিচারপতি।

নির্বাচনে ফলাফল ঘোষণার পর চিকিৎসক মুরাদ হাসান এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বলেন, এ বিজয় মুক্তিযুদ্ধের বিজয়, এ বিজয় শেখ হাসিনার বিজয়। সরিষাবাড়ীতে অতীতে যাই হোক, সামনে সব ধরণের হিংসা-বিভেদ ভুলে সবাই মিলে একসাথে কাজ করতে চাই। এ ছাড়া তিনি নেতাকর্মীদের কোনো ধরনের উশৃঙ্খলা ও সংঘাতে না জড়ানোর আহবান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

বিপুল ভোটে বিজয়ী হলেন মুরাদ হাসান

আপডেট সময় ১০:০৮:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮