ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

ভোটগ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সভা, মিছিলের ওপর নিষেধাজ্ঞা

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
ভোটগ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সভা, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

২৮ ডিসেম্বর এক তথ্য বিবরণীতে বলা হয় , গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুসারে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘন্টা পূর্ব হতে ভোট গ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘন্টা সময়ের মধ্যে অর্থাৎ ২৮ ডিসেম্বর ২০১৮ সকাল আটটা হতে ১ জানুয়ারি ২০১৯ ইংরেজি তারিখ বিকাল চারটা পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ ও মিছিল, শোভাযাত্রা করা যাবে না।

তথ্য বিবরণীতে বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে কোনো ব্যক্তি কোনো হিংস্রতামূলক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। এ ছাড়া কোন ভোটার বা নির্বাচনী কাজের দায়িত্বে নিয়োজিত কোন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করা যাবে না এবং কোন অস্ত্র বা জোর প্রদর্শন বা ব্যবহার করতে পারবেন না।

এতে বলা আরো বলা হয়, কোনো ব্যক্তি উক্ত বিধানাবলী লংঘন করলে তিনি অন্যূন দুই বছর এবং অনধিক সাত বছর সশ্রম কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ভোটগ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সভা, মিছিলের ওপর নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৭:৫২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮