ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

নির্বাচন অবশ্যই উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার খান মো. নূরুল হুদা। তিনি বলেন, সর্বাধিক সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। উৎসবমুখর ভোট হবে এটাই আশা।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ২৮ ডিসেম্বর ফলাফল ঘোষণা কেন্দ্র ও গণমাধ্যম বুথ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এই আশাবাদ ব্যক্ত করেন।

৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে আতঙ্ক রয়েছে বিএনপি ও বিরোধীপক্ষের এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, এটি অবশ্যই ভুল প্রমাণ হবে। আমরা প্রস্তুত, ভোটাররা সবাই উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে ভোটে অংশগ্রহণ করবে।

তিনি বলেন, নির্বাচনের প্রচারণা ২৮ ডিসেম্বর সকাল আটটা থেকে বন্ধ হয়ে গেছে। এখন যারা প্রার্থী ও প্রার্থীর সমর্থক সুষ্ঠু নির্বাচনের জন্য তারা যার যার অবস্থান থেকে নির্বাচনে অংশ নিবেন।

সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে নূরুল হুদা বলেন, সবাই যাতে করে ভোট দিয়ে নিরাপদে বাড়ি যেতে পারেন সেজন্য সকলের জন্য নিরাপত্তা ও নিরাপদ অবস্থান সৃষ্টিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো। দেশবাসী যারা ভোটার তারা যেন ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে আশাই করবো।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক পরিস্থিতি এবং প্রার্থী, দল, ভোটার ও জনগণের প্রতি সহযোগিতা চেয়ে ২৯ ডিসেম্বর বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করবেন সিইসি খান মো. নূরুল হুদা।

এর আগে ৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেছিলেন তিনি। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

নির্বাচন অবশ্যই উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় ০৮:৫০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮