ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

নকলায় পিএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩৮৫ জন

উপজেলা নির্বাহী কর্মকর্র্তা জাহিদুর রহমানকে ফলাফল হস্তান্তর করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুর রহমান। ছবি : বাংলারচিঠি ডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানকে ফলাফল হস্তান্তর করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুর রহমান। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলা উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানকে হস্তান্তর করা হয়।

২৪ ডিসেম্বর দুপুর দুটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ ফলাফল হস্তান্তর করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুর রহমান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান পরীক্ষার ফলাফল বিভিন্ন কেন্দ্রের কেন্দ্র সচিবদের হস্তান্তর করেন।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ বছর নকলা উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮৫ জন এবং অকৃতকার্য হয়েছে ৭৭ জন শিক্ষার্থী।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় ২ হাজার ৫৬ জন ছাত্র ও ২ হাজার ২৭৭ জন ছাত্রী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৮ ছাত্র ও ১৯৭ জন ছাত্রী। অকৃতকার্য হয়েছে মোট ৭৫ জন। অনুপস্থিত ছিল ৯৯ জন ছাত্র ও ৭৭ জন ছাত্রী। ছাত্রদের পাশের হার শতকরা ৯৭.৯০ ভাগ ও ছাত্রীদের পাশের হার শতকরা ৯৮.৪৫ ভাগ। মোট পাশের হার শতকরা ৯৮.১৭ ভাগ।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ২৭৪ জন ছাত্র ও ২৩৯ জন ছাত্রী অংশ নেয়। কেউ জিপিএ-৫ পায়নি। অকৃতকার্য হয়েছে মোট ২ জন। অনুপস্থিত ছিল ছাত্র ও ছাত্রী ৫১ জন করে। এর মধ্যে ছাত্রদের পাশের হার শতভাগ, ছাত্রীদের পাশের হার শতকরা ৯৮.৯৪ ভাগ। মোট পাশের হার শতকরা ৯৯.৪৭ ভাগ। উল্লেখ, গত বছরের চেয়ে এ বছর পাশের হার বেড়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

নকলায় পিএসসি ও পিইসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩৮৫ জন

আপডেট সময় ০৪:৩০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮