ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ১৬ দেশ ও সংস্থা

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন পর্যবেক্ষক।

ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা সূত্রে জানা যায়, ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন পর্যবেক্ষকের মধ্যে বিদেশী পর্যবেক্ষক থাকবেন ৯৭ জন এবং বিদেশীদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশী থাকবেন ৮১ জন।

সূত্র জানায়, আন্তর্জাতিক এনজিও নেটওয়ার্ক-এনফ্রেল’র ৩২ জন বিদেশী পর্যবেক্ষক থাকবেন। ফ্রান্সের ৪ জন পর্যবেক্ষকের মধ্যে ২ জন বিদেশী ও ২ জন বাংলাদেশী। জাপানের ৯ জন পর্যবেক্ষকের মধ্যে ৪ জন বিদেশী ও ৫ জন বাংলাদেশী। স্পেনের ১ জন বিদেশী পর্যবেক্ষক থাকবেন। ডেনমার্কের ৩ জন পর্যবেক্ষকের মধ্যে ১ জন বিদেশী ও ২জন বাংলাদেশী। নরওয়ের ২ জন পর্যবেক্ষকের মধ্যে ১ জন বিদেশী ও ১ জন বাংলাদেশী। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর ৪ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ১ জন বিদেশী ও ৩ জন বাংলাদেশী। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) ২৪ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ২ জন বিদেশী ও ২২ জন বাংলাদেশী।

ডিপেন্ডা কেনডেল ইনিশিয়েটিভ এর ৩ জন বিদেশী পর্যবেক্ষক থাকবে। যুক্তরাষ্ট্রের থাকবেন ৬৫ জন পর্যবেক্ষক, এর মধ্যে ৩২ জন বিদেশী ও ৩৩ জন বাংলাদেশী। জার্মানীর ৮ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ৬ জন বিদেশী ও ২ জন বাংলাদেশী। নেদারল্যান্ডস’র ৪ জন বিদেশী পর্যবেক্ষক এবং ইউরোপীয় ইউনিয়নের থাকবেন ২ জন বিদেশী পর্যবেক্ষক। ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর ৪ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ২ জন বিদেশী ও ২ জন বাংলাদেশী। সুইজারল্যান্ড’র ৬ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ২ জন বিদেশী ও ৪ জন বাংলাদেশী। এশিয়ান ফাউন্ডেশনের ৭ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ২ জন বিদেশী ও ৫ জন বাংলাদেশী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ১৬ দেশ ও সংস্থা

আপডেট সময় ০৭:২৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮