ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : ময়মনসিংহে সিইসি

ময়মনসিংহে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ছবি : সংগৃহিত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নিজ-নিজ দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন।

তিনি ২২ ডিসেম্বর দুপুরে ময়মনসিংহ শহরের ‘অ্যাডভোকেট মাহমুদ আল নুর তারেক স্মৃতি মিলনায়তনে’ ময়মনসিংহ বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তৃতায় এ আহবান জানান।

সিইসি বলেন, ভোটের দিন ভোটাররা যাতে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিশেষভাবে সর্তক থাকার নির্দেশনাও দেন।

সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে সিইসি বলেন, ‘তারা যাতে নির্বাচনে নিরাপদে ভোট দিতে পারে ও নির্বাচন পরবর্তী সময়ে কোন প্রকার সমস্যার সম্মুক্ষীণ না হন সে ব্যাপারেও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থাগুলোকে সর্তক নজরদারি রাখতে হবে।’

প্রধান নির্বচন কমিশনার সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।

ময়মনসিংহকে ঐতিহ্যবাহী একটি জেলা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখানে রাজনৈতিক দলের নেতা কর্মীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বিরাজ করছে।

সিইসি বলেন, ‘সারা দেশে নির্বাচন নিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের আগে ও পরে যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে আইন শৃঙ্খলা রক্ষকারী সংস্থা সর্বদা প্রস্তুত থাকবে।’

অনুষ্ঠানের শুরুতেই বিভাগীয় কমিশনার হাসান মাহমুদ স্বাগত বক্তব্য রাখেন ।

নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ৭৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম, ৩৯ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ, ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, র্যা ব-১৪’র অধিনায়ক লে. কমান্ডার মো. ইফতেখার উদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলিমুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।

বিভাগীয় পর্যায়ের জেলাসমুহের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ মতবিনিময় সভায় অংশ নেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান

পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : ময়মনসিংহে সিইসি

আপডেট সময় ১০:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮