ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

শেরপুর-২ আসনে নৌকার জোয়ার, দুলছে ধানের শীষ

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে তিন প্রার্থী প্রতীক পাওয়ার পরে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তারা হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বিএনপি আমলের সরকার দলীয় হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছেলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম।

প্রার্থীরা সবাই বিজয়ের আশায় লড়ছেন বলে দাবি করলেও লড়াই হবে মূলত নৌকা ও ধানের শীষের মধ্যে। প্রতীক পাওয়ার পরে নৌকা ও ধানের শীষের সমর্থকরা মাঠ চষে বেড়ালেও হাতপাখার প্রার্থী ও সমর্থকদের একদিন মাঠে দেখা গেছে নকলা শহরের হলপট্টি মোড়ে। নৌকা ও ধানের শীষের পোস্টার-প্রচারপত্রে গ্রাম গঞ্জের অলিগলি ছেয়ে গেলেও হাতপাখার কোনো পোস্টার-প্রচারপত্রের দেখা মিলেনি।

ভোটারদের দ্বারে দ্বারে নৌকা ও ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ঘুরতে দেখা গেলেও, দুইএকদিন ছাড়া নজরে পড়ছে না হাতপাখার কোনো সমর্থকের। তাই কেউ কেউ বলেছেন, নৌকা জোয়ারে ভাসছে, দুলছে ধানের শীষ কিন্তু ধীর গতিতে ঘুরছে হাতপাখা। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে এমনটাই দেখা যাচ্ছে।

৫০১ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট এই আসনটি দুটি পৌরসভা ও ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ২৩২ জন। নকলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৫৭৩ জন। এর মধ্যে নারী ভোটার ৭৭ হাজার ৩০ ও পুরুষ ভোটার ৭৪ হাজার ৫৪৩ জন। নালিতাবাড়ীতে ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৫৯ জন। এই নকলা-নালিতাবাড়ী আসনে মোট মহিলা ভোটার রয়েছেন ১ লাখ ৭৭ হাজার ২৫১ জন।

দলীয় বেশ কয়েকজন নেতাকর্মী ও সাধারণ অনেক ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এই আসনটি কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নির্বাচনী এলাকা হওয়ায় অন্যান্য আসনের চেয়ে স্বাভাবিক কারণেই এর আলাদা গুরুত্ব রয়েছে। এবারের নির্বাচনে প্রবীণ ও নবীন দুই চৌধুরীর মধ্যে লড়াই হবে, এতে কারো বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে নকলাবাসী গতবারের মত এবারও মতিয়া চৌধুরীকে বিজয়ী করবে বলে দলের নেতাকর্মীরা আশা করছেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

শেরপুর-২ আসনে নৌকার জোয়ার, দুলছে ধানের শীষ

আপডেট সময় ০৬:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮