ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ইসির মনিটরিং সেল গঠন

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে আট সদস্যের একটি পর্যবেক্ষণ টিম গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এখন থেকে ২৪ ঘণ্টা এই টিম ফেসবুকসহ যেকোনো মাধ্যমে নির্বাচন কেন্দ্রীক গুজবরোধে কাজ করবে। এ ছাড়া তারা অপপ্রচারও খতিয়ে দেখবে বলে ১৯ ডিসেম্বর জানিয়েছেন ইসি সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান। খবর বাসসের।

তিনি জানান, সেলের প্রধান হচ্ছেন- জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। অন্য সদস্যের মধ্যে পুলিশ হেড কোয়ার্টার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, র‌্যাব, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি), ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) একজন করে প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার রয়েছেন।

এই সেল নির্বাচনী সংশ্লিষ্ট গুজব, প্রপাগান্ডা যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এমন কার্যক্রম বন্ধের লক্ষ্যে ২৪ ঘণ্টা সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে, গঠিত টিমের সমন্বয়ে একটি হুয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে মিডিয়ায় প্রচারিত বিভিন্ন কর্মকান্ডকে মনিটরিং করার জন্য পারস্পরিক যোগাযোগ করবে, মনিটরিংয়ে নির্বাচন বিরোধী কোনো গুজব কিংবা অপপ্রচার প্রমাণিত হলে সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অবহিত করবে।

নির্বাচন কমিশনের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন স্বাক্ষতির অফিস আদেশটি ইতোমধ্যে মহাপুলিশ পরিদর্শক, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ), র‌্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ইসির মনিটরিং সেল গঠন

আপডেট সময় ১০:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮