ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

সরিষাবাড়ীর সকল রাস্তাঘাট পাকা করবো : মুরাদ হাসান

পথসভায় বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান বলেছেন, নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে সরিষাবাড়ীতে যে সকল কাঁচা রাস্তা রয়েছে তার সবগুলোকে পাকা রাস্তায় রূপান্তিত করা হবে। যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন করা হবে।

তিনি ১৯ ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডোয়াইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় এসব কথা বলেন।

চিকিৎসক মুরাদ হাসান বলেন, বিগত দিনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে প্রায় সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। বিভিন্ন নদীর উপর বেশ কয়েকটি সেতু নির্মাণ করেছি। শিক্ষা প্রতিষ্ঠানে বহু ভবন তৈরি করে দিয়েছি। বেকার যুবকদের চাকরির ব্যবস্থাসহ সকল উন্নয়ন কাজ করেছি। বাকি উন্নয়ন কাজগুলো সমাপ্ত করতে হলে আবারো নৌকা প্রতীকে আপনাদের ভোট দিয়ে সেই উন্নয়নের ধারা বজায় রাখার ভূমিকা নিতে হবে। নৌকার বিজয় মানে বাংলাদেশের বিজয়। আমি নির্বাচিত হলে আশা রাখি সরিষাবাড়ীতে ১০ হাজার কোটি টাকার উন্নয়ন করবো।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহসভাপতি মনির উদ্দিন, যুগ্মসম্পাদক এম এ গনি, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, সদস্য আবুল কালাম আজাদসহ নেতাকর্মীরা সথে ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সরিষাবাড়ীর সকল রাস্তাঘাট পাকা করবো : মুরাদ হাসান

আপডেট সময় ০৭:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮