ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেরপুর সদরে প্রিয়াঙ্কার বিরুদ্ধে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ আতিকের

আওয়ামী লীগের একটি প্রচার কেন্দ্রে দুর্বৃত্তদের ভাঙচুর করা চেয়ার ও ছেঁড়া পোস্টার। ছবি : বাংলারচিঠি ডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

শেরপুর-১ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী চিকিৎসক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শান্তিপূর্ণ নির্বাচনকে বানচালে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক। এ ছাড়া নৌকার বিজয় নিশ্চিত জেনে বিএনপি-জামায়াত চক্র শান্তিপূর্ণ নির্বাচনকে বানচাল করতে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডও শুরু করেছে বলে অভিযোগ তার। তিনি ১৯ ডিসেম্বর বিকেলে শহরের চকবাজার এলাকার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আতিক বলেন, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের মতো এ আসনে এবারও নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু তার জনপ্রিয়তায় এবং নৌকার বিজয় নিশ্চিত জেনে ঐক্যফ্রন্ট সমর্থীত বিএনপির প্রার্থী চিকিৎসক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শান্তিপূর্ণ নির্বাচনকে বানচালে ষড়যন্ত্র করছেন। এ ছাড়া তার ইন্ধনে স্থানীয় বিএনপি-জামায়াত চক্র সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। ওই চক্রের হাতে ইতোমধ্যে কামারিয়া ইউনিয়নের শোলারচর গ্রামে আওয়ামী লীগ কর্মী আলমগীর ও তার মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা লছমনপুর ইউনিয়নের দড়িপাড়া নতুনবাজারে ও ধলা ইউনিয়নের বাগবাড়ী বাজারে নৌকার দু’টি প্রচার কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক। ছবি : বাংলারচিঠি ডটকম

এ সময় আতিক প্রশাসনের নিরপেক্ষতার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, এলাকার ভোটাররা হুমকি, সন্ত্রাস ও কালো টাকার প্রভাবমুক্ত হয়ে স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পারলে এবারও আমি বিপুল ভোটে নির্বাচিত হব।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী চন্দন কুমার পাল, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহসভাপতি কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর রাতে সদর উপজেলার ধলা ইউনিয়নের বাগবাড়ী বাজার এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্রে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রইছ উদ্দিন ও সাবেক চেয়ারম্যান তসলিম উদ্দিনের নেতৃত্বে নৌকা প্রতীকের সমর্থকরা ১৯ ডিসেম্বর সকালে বাগবাড়ী বাজারে এক বিক্ষোভ মিছিল বের করে।

আপলোডকারীর তথ্য

একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা

শেরপুর সদরে প্রিয়াঙ্কার বিরুদ্ধে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ আতিকের

আপডেট সময় ০৮:০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮