ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

খড়খড়িয়ায় পুউর হেল্পিং পলিসির উদ্যোগে কম্বল বিতরণ

পিএইচপির কর্মকর্তারা হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের খড়খড়িয়ায় নবগঠিত পুউর হেল্পিং পলিসি-পিএইচপি সংগঠনের উদ্যোগে ৫৪ জন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ‘আমার বিবেক এবং সামাজিক দায়বদ্ধতা’ এ আলোকে ১৫ ডিসেম্বর বিকেলে সংগঠনটির কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এসব কম্বল বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আদহাম। এতে অন্যান্যের মধ্যে সংগঠনটির সদস্য ও উপদেষ্টা মো. আজহার আলী ও মুস্তাফিজুর রহমান মামুন, সদস্য রিপন, লিটন, বুলবুল, ইকবাল, সিরাজুল, গণি, ফারুক জনি ও মফিজুল, খড়খড়িয়া হিউম্যান ফর সোসাইটি সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি ও সংগঠনটির উপদেষ্টা ও কর্মকর্তাবৃন্দ হতদরিদ্রদের হাতে কম্বল তুলে দেন। সংগঠনটির দেশে বিদেশে অবস্থানরত কর্মজীবী ও সদস্যদের অনুদানের মাধ্যমে গঠিত তহবিল থেকে এসব কম্বল বিতরণ করা হয়।

পিএইচপির দেওয়া কম্বল হাতে হতদরিদ্র মানুষেরা। ছবি : বাংলারচিঠি ডটকম

অনুষ্ঠানে কম্বল নিতে আসা চরগৌবিন্দবাড়ির গোলাপজান বেগম (৮০) বলেন, এই শীতে কম্বল পেয়ে আনন্দিত হলাম এবং সংগঠনটিকে ধন্যবাদ জানাচ্ছি। বীরগৌবিন্দবাড়ির মো. মালেক মিয়াও (৭০) আনন্দিত হয়েছেন। তিনি বলেন, আমি অসুস্থ। পক্ষাঘাতগ্রস্ত রোগী। এই শীতের সময় কম্বল পেয়ে আমি খুবই আনন্দিত হলাম। অনেক অনেক ধন্যবাদ জানাই।

সংগঠনটির সভাপতি মো. রেজাউল করিম রেজা তার বক্তব্যে বলেন, ‘আপনারা সমাজের জন্য অনেক কিছু দিয়েছেন। এখন সময় আপনাদের জন্য কিছু করার। সেই তাড়না থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতে যেন আরো বেশি বেশি সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে পারি।’ এ ছাড়াও তিনি সংগঠনটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

খড়খড়িয়ায় পুউর হেল্পিং পলিসির উদ্যোগে কম্বল বিতরণ

আপডেট সময় ১১:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮