ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুর শহরে আওয়ামী লীগের প্রার্থী মোজাফফরের ভোট প্রার্থনা

প্রকৌশলী মো. মোজাফফর হোসেনের নৌকা প্রতীকের জনসংযোগ। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর শহরে গণসংযোগ, পথসভা করেছেন জামালপুর-৫ (সদর) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

তিনি জামালপুর কেন্দ্রীয় বাস টারমিনাল এলাকা থেকে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা ও ভোট প্রার্থনা শুরু করেন এবং শহরের প্রধান সড়কের দুপাশের ব্যবসায়ী প্রতিষ্ঠানে এবং পথচারী ভোটার জনতার সাথে কুশল বিনিময় করেন। জনসংযোগের সময় তিনি কয়েকটি পথসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান।

এ সময় প্রার্থী প্রকৌশলী মোজাফফর হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে সকল উন্নয়ন বন্ধ হয়ে যাবে। তাই তিনি ৩০ ডিসেম্বর উন্নয়নের প্রতীক নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলের প্রতি আহ্বান জানান।

পরে বকুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে গণসংযোগ শেষ হয়।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এই নির্বাচনী প্রচারণায় জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুর শহরে আওয়ামী লীগের প্রার্থী মোজাফফরের ভোট প্রার্থনা

আপডেট সময় ০৮:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮