ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

ইসলামপুরে লাঙল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদের জনসংযোগ

ইসলামপুরে লাঙল প্রতীকে ভোট চেয়ে মোস্তফা আল মাহমুদের জনসংযোগ। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর-২ (ইসলামপুর) আসনের আওয়ামী লীগের মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদ ১৫ ডিসেম্বর সারাদিন এ আসনের বেলগাছা ও নোয়ারপাড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও ভোটার জনতার দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন।

জানা গেছে, লাঙল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদ সারাদিন নোয়ারপাড়া ইউনিয়নের একতা বাজার, জনতা বাজার, উলিয়া বাজার, রামভদ্রা, তারতাপাড়া সাহেব বাজার ও হারগিলা বাজার এবং বেলগাছা ইউনিয়নের বেলগাছা এলাকায় জনসংযোগ করেন। এসব এলাকায় তিনি বিভিন্ন শ্রেণি ও পেশার ভোটারজনতার দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে লাঙল প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ ছাড়াও তিনি কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।

এ সময় তিনি ভোটারজনতার উদ্দেশে লাঙল প্রতীকে ভোট চান এবং নির্বাচিত হলে যমুনার করালগ্রাস থেকে এ অঞ্চলের মানুষদের রক্ষাকল্পে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ, বিভিন্ন শিল্প ও কলকারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা, এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ ইসলামপুর উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করা এবং বেকারদের চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থক ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তার নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

এদিকে তিনি দুপুরে নির্বাচনী প্রচারণার সময় উলিয়া আলহাজ্ব ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক উন্নয়ন সহযোগী সংগঠন ‘মানবতা ও জন্মভূমি রক্ষা’ আয়োজিত বিজয় ‘৭১ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে লাঙল প্রতীকের প্রার্থী মোস্তফা আল মাহমুদের জনসংযোগ

আপডেট সময় ০৭:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮