ঢাকা ০১:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

কেন্দুয়ায় বিএনপির প্রার্থী মামুনের প্রচার বহরে হামলা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী বাজারে বিএনপি প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নির্বাচনী প্রচারণার গাড়ির বহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনটি মোটরসাইকেল ভাঙচুর এবং কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ১৪ ডিসেম্বর বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন তার নির্বাচনী প্রচারণার উদ্দেশে কেন্দুয়া ইউনিয়নে যাচ্ছিলেন। পথে কেন্দুয়া বাজারে চালহাটিতে স্থানীয় যুবলীগের কর্মীরা তার গাড়ির বহরের গতিরোধ করে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে কেন্দুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্বাস আলী, উপজেলা ছাত্রদলের সহসভাপতি মো. বায়েজিদ ও কেন্দুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আক্তারুজ্জামান লিটনসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে মো. বায়েজিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জামালপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন এ প্রসঙ্গে বাংলারচিঠি ডটকমকে বলেন, হামলাকারীরা স্থানীয় যুবলীগের নেতাকর্মী। আমাদের ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতেই তারা সম্পূর্ণ বিনাউস্কানিতে এ হামলা চালিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কেন্দুয়ায় বিএনপির প্রার্থী মামুনের প্রচার বহরে হামলা

আপডেট সময় ১০:৪৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮