ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

র‌্যাবের অভিযানে ইয়াবা কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ইয়াবা কারবারি। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১১ ডিসেম্বর দুপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃতে এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১১ ডিসেম্বর দুপুর সোয়া একটায় দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানিচর মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় মো. শফিকুল ইসলামের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে মাদক কারবারি মো. মামুনুর রশিদকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার টিকাজানি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। গ্রেপ্তার মাদক কারবারির কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবা বড়িগুলোর আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।

গ্রেপ্তার মো. মামুনুর রশিদ র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি দেওয়ানগঞ্জ থানা এলাকাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বড়ির কারবার করে আসছিলেন।

এ ব্যাপারে গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

র‌্যাবের অভিযানে ইয়াবা কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮