ঢাকা ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা জাতিসংঘে গৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
অভিবাসন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অভিবাসন সংক্রান্ত বৈশ্বিক চুক্তি’র প্রস্তাবনা মরোক্কোতে আয়োজিত জাতিসংঘের ১১তম গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টে গৃহীত হয়েছে।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল প্ল্যাটফর্ম ফর ডিজাস্টার ডিসপ্লেসমেন্টের (পিডিডি) আয়োজনে ওই মিটিংয়ে অংশ নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে ১১ ডিসেম্বর একথা জানানো হয়েছে।

শহীদুল হক জাতিসংঘের ইন্টারগর্ভমেন্টাল কনফারেন্সের প্লেনারি সভায় জাতীয় বিবৃতি তুলে ধরেন। সেখানে তিনি নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসনের জন্য অভিবাসনের বৈশ্বিক চুক্তি গ্রহণ করার আহ্বান জানান।

২০১৬ সালে ইউএনজিএ-তে এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক চুক্তির প্রস্তাবনা প্রথম তুলে ধরেছিলেন বলেও জানান তিনি।

তথ্য বিবরণীতে বলা হয়, চুক্তিটি মারাকেশে গৃহীত হয়। বাংলাদেশ এর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে।

পররাষ্ট্র সচিব ইউএনইপি আয়োজিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন এবং ফ্রান্স আয়োজিত পিডিডি বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেন।

পররাষ্ট্র সচিব নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাভাবিক, অভিবাসনের লক্ষ্যে বৈশ্বিক চুক্তি গ্রহণে জাতিসংঘের আন্তঃসরকার সম্মেলনকে এগিয়ে নিতে অংশীদারিত্ব ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক ডায়ালগ-২ অধিবেশনে সভাপতিত্ব করেন।

পররাষ্ট্র সচিব সেখানে সদ্য গৃহীত বৈশ্বিক চুক্তি এবং বাস্তবায়নে চ্যালেঞ্জসমূহ প্রসঙ্গে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি বিষয়ে দর্শকদের ব্রিফ করেন।

তিনি উল্লেখ করেন যে, অভিবাসন সমস্যা মোকাবেলায় বাংলাদেশ অভিবাসন প্রশাসন বিষয়ক একটি খসড়া জাতীয় কৌশল প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে।

তিনি বলেন, এটি বৈশ্বিক চুক্তি কার্যোপযোগী অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন।

প্রতিনিধিদলে ছিলেন জেনেভায় জাতিসংঘ দপ্তরসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

রাষ্ট্রদূত শামীম আহসান বাংলাদেশ, আইওএম, ইউএনএইচসিআর ও পিডিডি আয়োজিত অভিবাসনে বৈশ্বিক চুক্তি সংক্রান্ত একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা জাতিসংঘে গৃহীত

আপডেট সময় ১০:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮