ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দিব : ড. সামিউল হক ফারুকী

জামালপুরে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা

রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার। ছবি : বাংলারচিঠি ডটকম

রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে সারাদেশের মতো জামালপুরেও যথাযোগ্য মর্যাদায় ৯ ডিসেম্বর পালিত হয় বেগম রোকেয়া দিবস। একই সাথে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনী অনুষ্ঠান। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জয়িতাদের সম্মাননা প্রদান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির পরিচালক কর্মসূচি স্বপন কুমার পাল, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, নারীনেত্রী আইনজীবী শামীম আরা, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, জয়িতা সাবিনা ইয়াসমিন, নাজমা সুলতানা, রাজিয়া বেগম, রিনা বেগম, কল্পনা আক্তার প্রমুখ।

রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনী অনুষ্ঠানে জয়িতা হিসেবে সম্মাননাপ্রাপ্ত নারীদের সাথে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

নারী উন্নয়নসহ সমাজে বিভিন্ন অবদান রাখার স্বীকৃতিস্বরূপ উল্লেখিত নারীদের জয়িতা হিসেবে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। পরে জামালপুর উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সার্বিক সহায়তা করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়নাধীন আস্থা প্রকল্প।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

জামালপুরে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা

আপডেট সময় ০৭:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮