ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

মেলান্দহ মুক্ত দিবস ৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

৮ ডিসেম্বর জামালপুরের মেলান্দহ উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ এর এই দিন বিকেলে উমির উদ্দিন পাইলট হাই স্কুল মাঠে আলম কোম্পানির টু-আইসি (পরবর্তীতে সেঙ্গাপাড়া কোম্পানি) অধিনায়ক আব্দুল করিম প্রথম পতাকা উত্তোলনের মাধ্যদিয়ে মেলান্দহকে শত্রুমুক্ত ঘোষণা করেন।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক এস এম আব্দুল মান্নান ২০১০ সালে প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন। তারই ধারাবাহিকতায় এবারও পালন করা হয়েছে দিবসটি।

১৯৭১ এর এই দিনে তৎকালীন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোনাব আলী ও তার সহযোগী আব্দুল হক আকন্দ, নুরুর রহমান সরকার, গিয়াস উদ্দিন, আব্দুল্লাহ, আব্দুল গেনা, করিম ভেদা, আব্দুল লতিফ, মোহাম্মদ আলী, শমসের আলী, শহিদুল্লাহ, হাশেমসহ মোট ৪৬ জন রাজাকার আত্মসমর্পণ করে।

মুক্তিযুদ্ধে মেলান্দহ সদর, মাহমুদপুর পয়লাতে দু’টি সম্মুখ যুদ্ধক্ষেত্র ছিল। মাহমুদপুর যুদ্ধক্ষেত্রে করিমের সহযোদ্ধা ইউসুফ আলীর ব্রাশ ফায়ারে ১২ পাক সেনা নিহত হয়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা রমিজ, সমরসহ বেসামরিক ৮-১০জন লোকের প্রাণহানি ঘটে। পাকবাহিনীরা কলাবাধা হাই স্কুলের ছাত্র মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুসকে ইসলামপুরে নিয়ে জুতোর মালা পরিয়ে পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দিতে বাধ্য করে। নির্মম নির্যাতনের মধ্যদিয়ে তাকে জামালপুর কালিরঘাটে হত্যা করে। খবরটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সম্প্রচারিতও হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মেলান্দহ মুক্ত দিবস ৮ ডিসেম্বর

আপডেট সময় ০৭:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮