ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

ধানের শীষ প্রতীকে লড়বেন ওয়ারেছ আলী মামুন

শাহ মো. ওয়ারেছ আলী মামুন

শাহ মো. ওয়ারেছ আলী মামুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড জামালপুর-৫ (সদর) আসনে আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে বিএনপি দলীয় ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। ঢাকায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭ ডিসেম্বর দলীয় প্রার্থী হিসেবে শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নাম ঘোষণা করেন।

আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগী সহসাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। তিনি জামালপুর পৌরসভার দুইবার নির্বাচিত সাবেক মেয়র। জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রথমবারের মতো অংশ নিয়েছেন।

জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল বাংলারচিঠি ডটকমকে জানান, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নাম ঘোষণা করায় জামালপুর সদর আসনের বিএনপি ও এর সকল অঙ্গদলের দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। জামালপুর পৌর এলাকা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও অঙ্গদলের সর্বস্তরের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছে।

এদিকে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বাংলারচিঠি ডটকমকে বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আশা করি এ আসনের বিএনপি ও প্রতিটি অঙ্গদলের নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের বিজয়ের জন্য নির্বাচনী মাঠে সরব থাকবে। জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে পারবো বলে আমি বিশ্বাস করি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধানের শীষ প্রতীকে লড়বেন ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ০৮:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮