ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

অরিত্রির আত্মহত্যায় তদন্ত কমিটি গঠন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় ৪ ডিসেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে আছেন মাউশি’র ঢাকা অঞ্চলের উপ-পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস এবং ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা বেনজির আহমদ।

৪ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ভিকারুননিসা নূন স্কুল পরিদর্শনকালে এ নির্দেশ দেন। এ সময় তিনি মেধাবী ছাত্রী অরিত্রির অনাকাঙ্খিত মৃত্যু বেদনাদায়ক ও মর্মান্তিক উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীকে মানসিক বা শারীরিকভাবে নির্যাতন করা যাবে না। এটি অপরাধ হিসেবে গণ্য।

তিনি বলেন, ‘আজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলেছি, তাদের নানা ক্ষোভের কথা শুনেছি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার সাথে সাথেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি সবাইকে এ প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে সার্বিক সহযোগিতা প্রদান করা এবং ধৈর্য ধারণের আহ্বান জানান।

পরিদর্শনকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের রুটিন দায়িত্বে নিয়োজিত সচিব ড. অরুনা বিশ্বাস, অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক ও নাজমুল হক খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

অরিত্রির আত্মহত্যায় তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ০৬:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮