ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে চাচা-ভাতিজাসহ মনোনয়ন জমা দিলেন ৩ প্রার্থী

সংসদ সদস্য প্রকৌশলী এ কে এম ফজলুল হক চাঁন মনোনয়ন দাখিল করেন। ছবি : বাংলারচিঠি ডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে চাচা-ভাতিজাসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ প্রার্থী। ২৮ নভেম্বর দুপুর একটা থেকে সাড়ে চারটার মধ্যে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা।

তারা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী এ কে এম ফজলুল হক চাঁন। অপরদিকে একই আসনে তার আপন ভাতিজা বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও বিএনপি মনোনীত অপর প্রার্থী মেজর (অব:) মুহাম্মদ মাহমুদুল হাসান।

সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ মনোনয়নপত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব:) মুহাম্মদ মাহমুদুল হাসান জানান, যাচাই-বাছাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী দুইজনই টিকে গেলে দলীয় নির্দেশ মোতাবেক একজন প্রার্থীতা প্রত্যাহার করবেন।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনটি জেলার দুইটি উপজেলা (শ্রীবরদী-ঝিনাইগাতী) নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৩৯৪ জন।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ঝিনাইগাতীতে চাচা-ভাতিজাসহ মনোনয়ন জমা দিলেন ৩ প্রার্থী

আপডেট সময় ০৬:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮